আলাওল বিরচিত এবং কালীকিঙ্কর দাস লিপিকৃত 'ছয়ফুলমুলুক-বদিয়ঃজ্জামাল' : পাঠোদ্ধার ও সম্পাদন-পদ্ধতি
বাংলা একাডেমি পত্রিকা · 30.06.2024 · 68 (2)
DOI: 10.66329/bap.v68i2.6 ↗Kurz gefasst
Fachartikel in der Zeitschrift বাংলা একাডেমি পত্রিকা, online erschienen am 30.06.2024. Verfasst von সাইমন জাকারিয়া.
Abstract (Originalsprache)
বাঙালি ও আন্তর্জাতিক পরিমণ্ডলের অবাঙালি গবেষকদের বিচারে খ্রিষ্টীয় সপ্তদশ শতকের কবি আলাওল মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ আখ্যান কবি হিসেবে স্বীকৃত। আলাওলের রচিত পদ্মাবতী, সিকান্দরনামা, তোফা, রাগতালনামা ও পদাবলী এবং কাজী দৌলতের সতী-ময়না লোর-চন্দ্রাণীর শেষাংশ হস্তলিখিত পাণ্ডুলিপির সাহায্যে সম্পাদিত গ্রন্থাকারে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। অন্যদিকে আলাওলের বিখ্যাত দুটি কাব্য ‘ছয়ফুলমুলুক-বদিয়ঃজ্জামাল' এবং ‘সপ্তপয়কর' কাব্যের পাণ্ডুলিপিভিত্তিক পাঠ-সম্পাদনা স্বতন্ত্র গ্রন্থাকারে প্রকাশের কোনো তথ্য জানা যায় না৷ আলাওলের সাহিত্যকীর্তি নিয়ে ইতোমধ্যে বাংলা ও ফরাসি ভাষায় পিএইচডি গবেষণা সম্পাদিত হয়েছে। বাংলাদেশের গবেষক অমৃতলাল বালা “আলাওলের কাব্যে হিন্দু- মুসলিম সংস্কৃতি” শিরোনামে পিএইচডি সম্পন্ন করেছেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, তাঁর পিএইচডি-অভিসন্দর্ভ ১৯৯১ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে “আলাওলের কাব্যের অনুবাদ-পদ্ধতি” বিষয়ে ফরাসি ভাষায় পিএইচডি সম্পাদন করেছেন অধ্যাপক থিবো দুবের, ২০১৭ খ্রিষ্টাব্দে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে ইংরেজি ভাষায় তাঁর লিখিত ইন দি সেড অব দি গোল্ডেন প্যালেস : আলাওল অ্যান্ড মিডিল বেঙ্গলি পোয়েটিক্স ইন আরাকান বইটি প্রকাশিত হয়েছে। আলাওল রচিত সাহিত্যকর্মের পাণ্ডুলিপির আবিষ্কার ও আলোচনার পথিকৃৎ আবদুল করিম সাহিত্যবিশারদ।
Zitieren
APA
জাকারিয়া, স. (2024). আলাওল বিরচিত এবং কালীকিঙ্কর দাস লিপিকৃত 'ছয়ফুলমুলুক-বদিয়ঃজ্জামাল' : পাঠোদ্ধার ও সম্পাদন-পদ্ধতি. বাংলা একাডেমি পত্রিকা, 68(2). https://doi.org/10.66329/bap.v68i2.6
Vancouver
জাকারিয়া স. আলাওল বিরচিত এবং কালীকিঙ্কর দাস লিপিকৃত 'ছয়ফুলমুলুক-বদিয়ঃজ্জামাল' : পাঠোদ্ধার ও সম্পাদন-পদ্ধতি. বাংলা একাডেমি পত্রিকা. 2024;68(2). doi:10.66329/bap.v68i2.6
BibTeX
@article{2024,
author = {জাকারিয়া, সাইমন},
title = {আলাওল বিরচিত এবং কালীকিঙ্কর দাস লিপিকৃত 'ছয়ফুলমুলুক-বদিয়ঃজ্জামাল' : পাঠোদ্ধার ও সম্পাদন-পদ্ধতি},
journal = {বাংলা একাডেমি পত্রিকা},
year = {2024},
volume = {68},
number = {2},
doi = {10.66329/bap.v68i2.6}
}
EUVIMED