EUVIMEDEUVIMED entdecken
Crossref

বাংলার দড়ি ও প্রযুক্তি ইতিহাস

মো. শাহিনুর রশীদ

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা (Bangladesh Asiatic Society Patrika) · 2026

DOI: 10.64298/jasbbn.v44i.002 ↗

Kurz gefasst

Fachartikel in der Zeitschrift বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা (Bangladesh Asiatic Society Patrika), 2026. Verfasst von মো. শাহিনুর রশীদ.

AbstractBibliografische AngabenZitierenVerwandte Studien

Abstract (Originalsprache)

স্থানীয় উৎপাদন ব্যবস্থার স্বরূপ উন্মোচনের মাধ্যমে সমাজের কাঠামো ও স্তরবিন্যাস সম্পর্কিত ধারণা সুস্পষ্ট হয়। এর ব্যত্যয় হলে ঐ অঞ্চলের সামাজিক ইতিহাস-চর্চা ব্যাহত হয়। এজন্য স্থানীয় উৎপাদনের কৃৎ-কৌশল বা প্রযুক্তির ইতিহাস-চর্চা সারা বিশ্বেই বিশেষ গুরুত্ব পেয়েছে। অথচ বাংলার সামাজিক ইতিহাসে প্রযুক্তির ভূমিকা উল্লেখ করা হয়নি বললেই চলে। সচেতনভাবে বাংলার ইতিহাস পড়ে প্রতীয়মান হয় না- বাংলার মানুষ বা তাদের জীবন কখনোই প্রযুক্তিহীন ছিল। যেমন, প্রাচীনযুগ বা তার পূর্ব থেকেই বাংলার ধন উৎপাদনের প্রধান উপায় ছিল কৃষি-কর্ম ও বাণিজ্য। কিন্তু ইতিহাস গ্রন্থসমূহে ব্যাখ্যা করা হয়নি- কী উপায়ে ভূমি-কর্ষণ, বীজ-সংরক্ষণ, ধান থেকে চাউল, তৈল-নিষ্কাশন করা হতো। বাস্তু নির্মাণের কী উপায় ছিল? জলযান নির্মাণ ও চলাচলে কোন কৌশল বা প্রযুক্তি ব্যবহৃত হতো? একইভাবে মানুষের গৃহস্থালি, কৃষি, বাণিজ্য বা উৎপাদন ব্যবস্থার প্রায় প্রতিটি ধাপে যে-দড়ির ব্যবহার ছিল অত্যাবশ্যক, সেই দড়ি কী কী উপকরণ দিয়ে তৈরি হতো, কারা তৈরি করত, তৈরিতে কী ধরনের প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার হতো, এই উৎপাদন ব্যবস্থা সমাজে কতটা প্রভাব ফেলেছিল- প্রভৃতি বাংলার সামাজিক ইতিহাসে ব্যাখ্যাত হয়নি। মূলত তথ্যের সংকট ও রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ‘বাঙালির জ্ঞান-প্রযুক্তি চর্চা’কে ইতিহাসের ‘বিষয়’ হিসেবে অন্তর্ভুক্ত করতে বাধা দিয়েছে। এরূপ প্রেক্ষাপটে বাংলার সনাতন জীবন ব্যবস্থায় দড়ির ব্যবহার, উপকরণ, উৎপাদন কৌশল, তার কার্যকারিতা ও এর ইতিহাস অন্বেষণ করা এই প্রবন্ধের আলোচ্য বিষয়।

Zitieren

APA

রশীদ, ম. শ. (2026). বাংলার দড়ি ও প্রযুক্তি ইতিহাস. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা (Bangladesh Asiatic Society Patrika). https://doi.org/10.64298/jasbbn.v44i.002

Vancouver

রশীদ মশ. বাংলার দড়ি ও প্রযুক্তি ইতিহাস. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা (Bangladesh Asiatic Society Patrika). 2026. doi:10.64298/jasbbn.v44i.002

BibTeX
@article{2026,
  author = {রশীদ, মো. শাহিনুর},
  title = {বাংলার দড়ি ও প্রযুক্তি ইতিহাস},
  journal = {বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা (Bangladesh Asiatic Society Patrika)},
  year = {2026},
  doi = {10.64298/jasbbn.v44i.002}
}
Kostenlos starten →